অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড (TRUSTBANK) গত ৩০ সেপ্টেম্বর ২০২৩, সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই ২৩-সেপ্টেম্বর ২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি ২০২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১১.২৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১১৭ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।  

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১.২৮ টাকা। গত ৩০শে সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৪৭ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।