অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস গতকাল সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে।

৭২ বছর বয়সী জিল বাইডেনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। গত বছরের আগস্টে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী বাইডেন গত বছরের জুলাইয়ে করোনায় আক্রান্ত হন।

 

জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেজান্দার এক বিবৃতিতে জানান, তিনি ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ সৈকতে তাঁর বাড়িতে থাকবেন। বাইডেন গতকাল সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরে এসেছেন।

হোয়াইট হাউস আরও বলেছে, জিল বাইডেন করোনায় আক্রান্ত হওয়ায় ওই দিন সন্ধ্যায় বাইডেনেরও করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় বাইডেনের করোনা নেগেটিভ আসে।

ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হওয়ায় বাইডেনের বিদেশ ভ্রমণে কোনো প্রভাব পড়বে কি না, তা স্পষ্ট করেনি হোয়াইট হাউস। তবে বাইডেনের সাপ্তাহিক সময়সূচির ঘোষণায় আগামী বৃহস্পতিবার তাঁর নয়াদিল্লি সফরের উল্লেখ রয়েছে এবং রোববার হ্যানয়তে যাওয়ার কথা রয়েছে বাইডেনের।

সূত্রঃ এএফপি

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।