অর্থ লিপি

১ আগস্ট ২০২৬ শনিবার ১৭ শ্রাবণ ১৪৩৩

পহেলা বৈশাখের দিন ৪ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পহেলা বৈশাখের দিন ‘আনন্দ শোভাযাত্রা’র সময় চার ঘণ্টার জন্য মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১১ এপ্রিল) ঢাবির চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত মেট্রোরেলের শাহবাগ ও ঢাবি স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ ঢাবি এলাকায় বৈশাখ উদযাপনের সুযোগ পাবেন। এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিবর্তনমূলক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের উদযাপনে প্রতিফলিত হবে। এবারের আয়োজনে ২৮টি জাতিগোষ্ঠী যুক্ত হচ্ছে ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এবার মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রা হবে জানিয়ে ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, এবারের বৈশাখ হবে সবার। আমাদের ভূখণ্ডে বসবাসরত সব জাতি-গোষ্ঠী বৈশাখ বরণে অংশীদারিত্ব অর্জন করেছে। পাহাড় থেকে সমতল- সবাই একসঙ্গে বর্ষবরণ উদযাপন করবে। এবারের আয়োজনের মধ্য দিয়ে একপেশে আয়োজনের সংস্কৃতি থেকে বের হয়ে বাংলাদেশের উদার, শুদ্ধচর্চার সংস্কৃতির দিকে অগ্রসর হতে পারব বলে আশা করছি।

তিনি আরো বলেন, অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এ আয়োজনের লক্ষে মঙ্গল শোভাযাত্রার নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এর ছায়াতলে দেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। প্রতিফলিত হবে সব মানুষের আশা-আকাঙ্ক্ষা, ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।