গত ১০ বছরে ৬ বার ফাইনাল খেলেছে মাইটি আর্জেন্টিনা। এবার আরও একটি ফাইনালের দ্বারপ্রান্তে টিম আলবিসেলেস্তেরা। আর দলটির সবচেয়ে বড় তারকা সুপারস্টার লিওনেল মেসি আছেন দশম ফাইনাল খেলার অপেক্ষায়।
চলমান কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে আগামীকাল (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে স্ক্যালোনি শিষ্যরা প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা টিম কলোম্বিয়া।
আরও পড়ুন…
ইউরো ফাইনালে আজ ইংল্যান্ড-স্পেন মহারণ
২০০৫ সালের ১৭ আগস্ট প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ান আর্জেন্টাইন ফুটবলের এই ম্যাজিশিয়ান। প্রায় ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মেসি জিতে নিয়েছেন ফুটবল ইতিহাসের সম্ভাব্য সকল ট্রফি। সেই সঙ্গে আলবিসেলেস্তেদের হয়ে খেলেছেন ৯টি ফাইনাল। সেখানেও মেসির নামের সঙ্গে যুক্ত করতে হবে সফল শব্দটি। কেননা ৯বার ফাইনাল খেলে ৫টিতেই শিরোপা হাতে তুলেছেন এই কিংবদন্তি ফুটবলার।
মেসি তার অভিষেকের বছর নিজের প্রথম টুর্নামেন্টেই পেয়ে যান শিরোপার স্বাদ। ২০০৫ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজের প্রথম ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে তার জোড়া গোলেই শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই আসরে মেসির পা থেকে আসে সর্বোচ্চ ৬ গোল। যার ফলে টুর্নামেন্ট সেরার খেতাবও পেয়েছিলেন মেসি।
চলতি কোপার আসরে আগামীকাল নিজের দশম ফাইনালে মাঠে নামবেন মেসি। সে ম্যাচেও ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় তার দল আর্জেন্টিনা। কাল ফাইনালে মেসিরা শেষ হাসি হাসলেই ফুটবল ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর ট্রফি জয়ের অনন্য রেকর্ডে স্পেনের সাথে ভাগ বসাবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা শেষ তিন বিশ্বকাপে দুইবার ফাইনাল এবং সর্বশেষ কোপার পাঁচ আসরে চার বার ফাইনাল খেলেছে মেসির অধিনায়কত্বে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।