নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে যৌথ উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক পিএলসি এবং ওয়াটার ডট ওআরজি। দুই বছর মেয়াদি এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্যোগটির আওতায় বিশেষভাবে নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও টেকসই পানি ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থায়ন, সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, দেশের পানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এই যৌথ উদ্যোগকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।