অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

জেএমআই হসপিটাল আগামীকাল থেকে ‘এ’ ক্যাটাগরিতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের (JHRML) ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন ২০২৪ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি  দেশের শেয়ারবাজারে ২০২২ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০কোটি ও পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৭৯ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০। এর মধ্যে ৩২.৩০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪৯.৩২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ও বাকি ২৩.৭৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।