গতকাল মঙ্গলবার (৩০শে মে) রাতে মারা গেছেন গুণী নির্মাতা মোহন খান। খবরটি নিশ্চিত করেছেন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
তিনি জানান, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহন খান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সমুদ্রপ্রিয় নির্মাতা ছিলেন তিনি। তাই বারবার তার নাটকে উঠে এসেছে সমুদ্রের বিশালতা, সৌন্দর্য আর অন্তহীন মুগ্ধতা। তিনি মোহন খান।
গত এপ্রিল মাসে মোহন খানের ব্রেন টিউমার ধরা পড়ে। তখন জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করানো হয়। কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন বটে। কিন্তু মে মাসের শুরুর দিকেই ফের অসুস্থ হয়ে পড়েন মোহন খান। এবার তার ঘাড়ে স্পাইনাল কর্ডের ওপরের প্রেশার পয়েন্টে একটি অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এদিকে কামরুজ্জামান সাগর জানান, আজ বুধবার (৩১ শে মে) বাদ জোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে সমাহিত করা হবে আজিমপুর কবরস্থানে।
আশির দশকের শেষভাগে শোবিজে নির্মাতা হিসেবে পথচলা শুরু হয় মোহন খানের। তার নির্মিত প্রথম নাটক ‘আমার দুধমা’ প্রচার হয় বিটিভিতে। পরবর্তী সময়ে তার নির্মাণে ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে ওঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘আঙ্গুর লতা’, ‘হৃদয়পুরের গল্প’র মতো নাটক পেয়েছে দর্শক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।