অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

দেশের রপ্তানি খাতে ইতিবাচক ধারা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের রপ্তানি খাতে ইতিবাচক ধারা দেখা দিয়েছে নতুন বিনিয়োগের খরা, জ্বালানি সংকট ও উৎপাদনমুখী কারখানাগুলোর নানা সমস্যার মধ্যেও।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি আয় হয়েছে ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১২ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, এই আয়ের প্রায় পুরোটাই এসেছে তৈরি পোশাক খাত থেকে। জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি কিছুটা কমলেও আগস্টে এ খাতে রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেন, জ্বালানি ছাড়া কোনো শিল্পই ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। বিশেষ করে পোশাকশিল্পের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এমন একটি ব্যবস্থা তৈরি করা দরকার, যাতে শিল্পমালিকরা আগাম পরিকল্পনা করতে পারেন এবং অন্তত ন্যূনতম উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন।

অর্থনীতিবিদদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কনীতির কারণে রপ্তানিতে যে মন্দাভাব তৈরি হয়েছিল, মার্কিন বাজারে তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। তবে দেশের অর্থনীতিকে টেকসই করতে একটি মাত্র খাতের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন তারা।

অর্থনীতিবিদরা বলছেন, চলতি অর্থবছরের শুরুটা রপ্তানি খাতের জন্য ইতিবাচক হলেও সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে। বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক সংকট আগামী মাসগুলোতে দেশের রপ্তানি খাতে চাপ তৈরি করতে পারে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।