বাংলাদেশ ব্যাংকের অধীনে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ২০শে মার্চ ঢাকা চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন মামলা বদলি মূলে আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নিখিল রঞ্জন ধর। অপর দিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলি শাহজাহান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।