পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (DGIC ) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
২৯ মে ,২০২৪ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় ( EPS)হয়েছে ১.০৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১.০৪ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে ০.৩০ টাকা।যা আগের বছরে ছিল ১.৪৯ টাকা।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১১.৯০ টাকা,যা আগে ছিল ১১.৩৬ টাকা।
আগামী সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই,২০২৪ তারিখ ।
আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হচ্ছে।