মিয়ানমারের জান্তা বাহিনী সাগাইন অঞ্চল দখলের পর প্রায় পুরো একটি শহর জ্বালিয়ে দিয়েছে। সপ্তাহ দুয়েক আগে কাউলিন নামের ওই শহরটি বিদ্রোহীদের কাছ থেকে দখল করে নেয় জান্তা সেনারা।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, ড্রোন থেকে নেয়া একটি ছবিতে দেখা গেছে, শহরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। এর আগে, গত বছরের নভেম্বরের ৬ তারিখে জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স ওই শহর দখল করে নেয়। পরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জান্তা বাহিনী শহরটি পুনর্দখল করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের প্রায় ৮০ শতাংশই জ্বালিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে কাউলিন শহরের পিডিএফ বাহিনীর এক সদস্য ইরাবতীকে বলেছেন, ‘কোনো ধরনের সহিংসতা ছাড়াই ঘটনার দিন ইন বোকে গ্রামে আগুন লাগিয়ে দেয়া হয়।’
কাউলিন দখল করার পর থেকে শহরের বড় বড় দালানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী এবং তাদের দৃষ্টিসীমার জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা তারা জ্বালিয়ে দিয়েছে। অগ্নিসংযোগের কারণে কাউলিন শহর ও আশপাশের গ্রামগুলোর অন্তত ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।