অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

জীবন বীমা তহবিল বেড়েছে মেঘনা লাইফের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বীমা খাতের তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জীবন বীমা তহবিল এ বছরের ৩০ জুন শেষে ৩৬ কোটি ৭১ লাখ টাকা বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৩ কোটি ৭৫ লাখ টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৪৯৭ কোটি ৪ লাখ টাকা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে বীমা দাবিসহ মোট আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় মেঘনা লাইফের ৬ কোটি ৪৫ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে বীমা দাবিসহ মোট ব্যয়ের তুলনায় আয় কম হওয়ায় কোম্পানিটির ঘাটতি হয়েছিল ৮০ কোটি ৫৭ লাখ টাকা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা লাইফের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সায়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।