আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারে আস্থাহীনতা, আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে মূল্যবান ধাতু সোনার দাম। অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক সংকটের এই সময় আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা দিন দিন বাড়ছে।
এতে মূল্যবান এই ধাতুর দাম বেড়ে আবার রেকর্ড সর্বোচ্চ হয়েছে।
বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স দুই হাজার ৫২৯ ডলারে ওঠে, যা রেকর্ড সর্বোচ্চ। এক দিনে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১.০৫ শতাংশ, এক সপ্তাহে বেড়েছে ২.৪০ শতাংশ এবং এক মাসের ব্যবধানে বেড়েছে ৫.৩৩ শতাংশ। ভূরাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনায় সোনার দাম আরো বাড়বে।
ট্রেডিং ইকোনমিকস বলছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের ভূখণ্ডে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনা কেন্দ্র করে অচিরেই ইরানের পক্ষ থেকে ইসরাইলে পাল্টা হামলা করা হবে, যা আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যেই একটি সর্বাত্মক যুদ্ধ লেগে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে আবার মন্দায় টেনে নেবে। অন্যদিকে ইউক্রেনের বাহিনী রাশিয়ার দিকে অগ্রসর হওয়ায় ইসরাইল-রাশিয়া যুদ্ধ নিয়েও উদ্বেগ বাড়ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।