মৃত্তিকা
আমার সৃষ্টি, ধ্বংস অথবা,
পৃথিবীতে আমার সমাপ্তি,
দেহ জানাবে নতুনকে তাঁর প্রশ্নের উত্তর,
দেহ হবে অর্থবহ জাগ্রত খন্ডিত,
যা আবার ফিরে আসবে মানব শরীরে।
আমি আবার জেগে উঠবো,
আমি ভালবাসবো নতুন করে, নতুনের মাঝে,
আবার হয়তো ফিরেও আসবো
আপাতত নরক মৃত্তিকা তুমি আমায় কাছে টানো, ভবিষ্যৎতে পাবেনা ভেবে,
যদিও আরো একবার আমি ভাসতে চাই ধানসিঁড়ির তীরে,
কিংবা আমি, মাটি ভালোবাসি
মৃত্তিকা সেই ভেবে, ভালোবাসো আমায় মৃত্তিকা,
আমি যে তোমার মায়ার টানে আসি-ফাঁসি
প্রিয় শ্যামল মহামায়া, প্রকৃতি, পাহার, নদী, সবুজ ও মাটি।
Author
-
মানুষের নির্দিষ্ট কোন পরিচয় নেই। মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়৷ তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবে তিনি নিশ্চিত এই নরক ভূমির 'নরক নগরী 'র নরক সন্তান। এর পরও কিছু থাকতেই হয় জাগতিক নিয়মের দলিলে। কবির নাম টিএম মিলজার হোসেন, তিনি একজন মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী ও সর্বোপরি এই পৃথিবীর সন্তান। কবি, বাংলার শুদ্ধতম কবিখ্যাত জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে জন্ম নিয়েছেন৷ তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। আপাতত তিনি কাব্যগ্রন্থ 'নরক নগরী'র রচয়িতা... তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'নরক ভূমি'।
View all posts