স্যামসাং ইন্ডিয়া ঘোষণা দিয়েছে কর্মীরা ধর্মঘট চালিয়ে গেলে বেতন না দেয়ার । কর্মসূচি প্রত্যাহার না করলে সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে কারখানা ভবনে প্রবেশাধিকার বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তামিলনাড়ু রাজ্যের স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের কর্মীরা।
গত ৯ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ করছেন স্যামসাংয়ের ভারতীয় শাখার কর্মীরা। সেইসঙ্গে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। ট্রেড ইউনিয়নকে স্বীকৃতি দেয়া, বেতন-ভাতা বাড়ানো এবং কর্মস্থলে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তাদের এই আন্দোলন অব্যাহত আছে।
ধর্মঘটে অংশ নিচ্ছেন এক হাজারের বেশি কর্মী। এমন অবস্থায় থমকে আছে স্যামসাং ইন্ডিয়ার কারখানার উৎপাদন কার্যক্রম। তবে আন্দোলনরত কর্মীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্যামসাং ইন্ডিয়া।
আরও পড়ুন….
স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের আন্দোলন চলছে
স্যামসাং ইন্ডিয়া জানিয়েছে, কর্মীরা ধর্মঘট চালিয়ে গেলে তাদের বেতন দেয়া হবে না। এই নীতি ঘোষণার পাশাপাশি আগামী সোমবার থেকে কারখানা ভবনে বিক্ষোভে অংশ নেয়া কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হবে।
এই প্ল্যান্ট থেকে স্যামসাং এর বার্ষিক ১২ বিলিয়ন ডলারের আয়ের এক-তৃতীয়াংশ জোগান দেয়। এখানে ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স তৈরি করা হয়।
এছাড়া চলমান এই ধর্মঘট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগেও প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্যামসাং কর্মীদের এই ধর্মঘটের কারণে দেশের বৈদেশিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।