পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ২৯শে জুন ঈদের সম্ভাব্য তারিখ হিসেবে ধরে বুধবার (১৪ই জুন) সকাল ৮টায় অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট (টিকিট লিংক) ও রেলসেবা অ্যাপে এই টিকিট পাওয়া যাচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী গত ঈদের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
এই ঈদে প্রথমবারের মতো অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হবে। একই সঙ্গে টিকিট প্রত্যাশীদের সার্ভারে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিন সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট।
এদিকে যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে চারটি কাউন্টারে। ঈদযাত্রায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪শে জুনের টিকিট ১৪ই জুন, ২৫শে জুনের টিকিট ১৫ই জুন, ২৬শে জুনের টিকিট ১৬ই জুন, ২৭শে জুনের টিকিট ১৭ই জুন এবং ২৮শে জুনের টিকিট ১৮ই জুন বিক্রি করা হবে।
এ ছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১লা জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।