পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশে চলমান সংকট কাটাতে এলপিজি আমদানির নীতিগত অনুমতি পেয়েছে বাংলাদেশ। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (১৮ জানুয়ারি) রাতে কয়েকটি গণমাধ্যমকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে বিপিসিকে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে।
জ্বালানি উপদেষ্টা বলেন, গ্রাহকদের ভোগান্তির কথা ভেবেই আমরা এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে বসেছি, পরিবেশক সমিতির সঙ্গেও আলোচনা করেছি। কিন্তু সংকট কাটাতে এলপিজি আমদানি বাড়ানো ছাড়া বিকল্প নেই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।