ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যাচেষ্টার সন্দেহে এক নারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার এমন দাবি করে সেই নারীর ছবিও প্রকাশ করেছে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)।
এক বিবৃতিতে এ তথ্য জানালেও আটক হওয়া নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি এসবিইউ। তবে তিনি ইউক্রেনের দক্ষিণের মাইকোলাইভ অঞ্চলের বাসিন্দা বলে জানানো হয়েছে।
এসবিইউ জানায়, জুলাইয়ের শেষে মাইকোলাইভে জেলেনস্কির পরিকল্পিত সফর সম্পর্কে ‘গোয়েন্দা তথ্য সংগ্রহ’ করেছিলেন ওই নারী। বিমান হামলায় জেলেনস্কিকে হত্যাচেষ্টায় তিনি রাশিয়াকে এসব তথ্য সরবরাহ করেছিলেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।
এসবিইউ’র এজেন্টরা নাশকতামূলক কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই জানতে পারে। হামলার ষড়যন্ত্রও ব্যর্থ করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় জেলেনস্কির ওই সফরে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওই নারীকে হাতেনাতে ধরা হয়েছিল এবং তিনি শত্রুদেরকে তথ্য দিয়ে সহায়তার চেষ্টা করছিল।
যদিও এসবিইউয়ের এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তদন্তে দেখা গেছে, মাইকোলাইভের একটি সামরিক সরঞ্জামের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন তিনি।
এ ঘটনায় জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই করছে এসবিইউ।
ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর কয়েকবার জেলেনস্কিকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা হয়েছিল বলে দাবি ইউক্রেনের। কিন্তু এর সবগুলোই ব্যর্থ করে দেওয়ার দাবিও করেছে দেশটির সামরিক বাহিনী।
সূত্র: সিএনএন ও দ্য গার্ডিয়ান
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।