অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি তুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধিটি ১১ মে শেষ হবে। মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মী ও ঠিকাদারদের জন্য টিকা গ্রহণের প্রয়োজনীয়তার বিধিও একই দিন শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এ ছাড়া একই দিন (১১ই মে) যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে।

যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, করোনা মহামারি প্রায় শেষ। করোনা মহামারির জেরে যুক্তরাষ্ট্র সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধ গুলো তুলে নিতে থাকে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের জানুয়ারি থেকে করোনায় মৃত্যু ৯৫ শতাংশ কমেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমেছে প্রায় ৯১ শতাংশ। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃত্যু এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

হোয়াইট হাউস বলেছে, বাধ্যবাধকতার বিষয়টি যুক্তরাষ্ট্রে করোনার টিকাদানকে জোরদার করেছে। ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

সুত্র — এএফপি

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।