শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের পিএলসি (IDLC ) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটির ৩০ শে জুন, ২০২৪ শেষ হওয়া (এপ্রিল ২০২৪ – জুন ২০২৪) ও (জানুয়ারি ২০২৪ – জুন ২০২৪) ২য় ত্রৈমাসিকের (কিউ-২) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ১৮ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৪ টায় সভা অনুষ্ঠিত হবে।
গতবছর কোম্পানিটির ২য় প্রান্তিকের, ৩ মাসের (ইপিএস) আয় ছিল ০.৯১ টাকা এবং ৬ মাসের আয় (ইপিএস) ছিল ১.৭৪ টাকা।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয়(ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা, আগের হিসাব বছরে যা ছিল০.৮৩ টাকা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৫৬ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।