অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ভারতের স্ত্রীধন সোনা, বিশ্ব মজুদের ১১% সোনাই ভারতীয় নারীদের কাছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতে সোনাকে বলা হয় স্ত্রীধন। ভারতে বিয়ের মতো অনুষ্ঠানে সোনা উপহার দেওয়া এক ধরনের ঐতিহ্য। সাধারণত নারীদেরই এই উপহার দেওয়া হয়। বংশ পরম্পরায় ভারতীয় নারীরা সেই সোনার অধিকার পান।

প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার সূত্রে এই সোনা জমে নারীদের ঘরে। আর এভাবে ভারতে এতই সোনা জমেছে যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, বিশ্বের সব থেকে বড় সোনার মজুদ রয়েছে ভারতীয় পরিবারগুলোর হাতেই।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইন্ডিয়ার ডিরেক্টর সোমসুন্দরাম জানিয়েছেন, ২০২০-২১ সালে এই বিষয়ে এক সমীক্ষা করা হয়েছিল। তাতে জানা গিয়েছিল, ভারতীয় পরিবারগুলোর সম্মিলিত সোনার পরিমাণ প্রায় ২১ থেকে ২৩ হাজার টন।

২০২৩ সালে এই মজুদ সোনার পরিমাণ বেড়ে মোটামুটি ভাবে ২৪ থেকে ২৫ হাজার টন হয়েছে, যা ভারতের মোট জিডিপির ৪০ শতাংশ।
অক্সফোর্ড গোল্ড গ্রুপের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট মজুদ সোনার ১১ শতাংশই রয়েছে ভারতীয় পরিবারগুলোর কাছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সম্মিলিতভাবে মজুদ থাকা সোনার থেকেও বেশি।

দেশ হিসেবে সব থেকে বেশি সোনা মজুদ আছে মার্কিন সরকারের কোষাগারে, যার পরিমাণ আট হাজার ১৩৩.৪৬ টন। সোনা তাদের দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের ৭৫ শতাংশ। এরপর রয়েছে জার্মানি, দেশটির সোনা আছে তিন হাজার ৩৫৯.১ টন। অক্সফোর্ডের দাবি, জার্মানরা সম্প্রতি সোনায় বড় ধরনের বিনিয়োগ করেছে।

বিশ্বব্যাপী সোনা কেনার তালিকায় শীর্ষে রয়েছে এই ইউরোপীয় দেশ। ইতালির কাছে রয়েছে দুই হাজার ৪৫১.৮ টন সোনা। মজুদের দিক থেকে ভারত সরকার রয়েছে নবম স্থানে।

ভারত সরকারের রিজার্ভে সোনা রয়েছে ৮০০.৭৮ টন।

সূত্র : নিউজ ১৮

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।