মার্কিন দুই জানিয়েছেন কর্মকর্তা ইয়েমেন উপকূলে একটি বাণিজ্যিক ট্যাংকারে ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, ক্ষেপণাস্ত্রটি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে ছোড়া হয়েছে।
আজ মঙ্গলবার (১২ই ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে তারা জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে ট্যাংকারটিতে আগুন ধরে ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, বাব আল-মানদাব প্রণালী থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল উত্তরে স্ট্রিন্ডা নামের গাড়ি পরিবহনকারী জাহাজটি হামলার শিকার হয়। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মেসন ঘটনাস্থলে আছে, তারা ক্ষতিগ্রস্ত জাহাজটিকে সাহায্য করছে।
স্ট্রিন্ডা জাহাজটির সঙ্গে ইসরাইলের কোনো সংশ্লিষ্টতা আছে বা জাহাজটি ইসরাইলের কোনো বন্দরে যাচ্ছিল কি না সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে ইয়েমেন উপকূলীয় সংকীর্ণ প্রণালী বাব আল-মানদাবের উত্তরে লোহিত সাগরে এবং দক্ষিণপূর্বে এডেন উপসাগর ও আরব সাগরে ইসরাইলের সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা।
গত শনিবার (৯ই ডিসেম্বর) এক বিবৃতিতে হুতির একজন মুখপাত্র বলেন, ‘যদি গাজা প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগরে ইসরাইলগামী সব জাহাজে আমাদের সশস্ত্র বাহিনী হামলা করবে।’
এছাড়াও সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে ইসরাইলি বন্দরের সঙ্গে লেনদেন করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।