অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

এস আলম গ্রুপের কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এস আলম গ্রুপ ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামালের অভাবে সপ্তাহখানেক আগে ৯টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে কারখানা বন্ধের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নোটিশ দিয়েছে শিল্পগ্রুপটি।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিল্পগ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের নোটিশটি প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সব কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২৪ ডিসেম্বর দেওয়া কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। যা বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

উল্লিখিত কারখানাগুলো হলো, কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইছানগরে এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ ও এস আলম স্টিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।