আফগানিস্তানে আবারো ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ রোববার (১৫ই অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৬.৩ কিমি (চার মাইল) গভীরতায় আঘাত হানে ভূমিকম্পটি।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েকদিন আগে দুটি বড় কম্পনের পর ফের নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে। সপ্তাহখানেক আগে আঘাত হানা সেই কম্পনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, আগের ভূমিকম্পগুলোতে যারা মারা গেছেন তাদের ৯০ শতাংশেরও বেশি ছিলেন নারী ও শিশু।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।