অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

হজের আগে ওমরাহ পালনের শেষ সময় নির্ধারণ সৌদির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মহামারি করোনার পরে স্বরূপে ফিরছে পবিত্র হজ। গত ২১ মে জেদ্দায় বাংলাদেশি হজযাত্রীদের বরণের মাধ্যমে শুরু হয়েছে এবারের হজ কার্যক্রম।

হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহযাত্রীদের আগামী ১৮ই জুনের মধ্যে মক্কা ছাড়তে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। তাছাড়া ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

 

এক বিবৃতিতে হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ই জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেয়া হবে। এরপর কেউ ওমরাহ পালন করতে পারবে না। তাছাড়া সব ওমরাহযাত্রীকে আগামী ১৮ জুনের (২০শে জিলকদ) মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে।

এদিকে, গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদফতর। এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

 

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে মক্কায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১৫ মে থেকে পূর্ব অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ। হজ আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

সূত্র: সৌদি গেজেট

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।