রাজধানীর সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করে কিনারে এনেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’। এ দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
এর আগে রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বলগেটের ধাক্কায় যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে পৌঁছান। তবে এখনও অনেকে নিখোঁজ বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে।
বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের স্থানীয় ডুবুরি ইউনিটসহ নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে বিআইডব্লিউটিএর টাগ জাহাজ ‘অগ্রদুত’ ও ‘বালু’ এবং ফায়ার সার্ভিসের ‘অগ্নি শীতলক্ষ্যা’ জাহাজ তাদের কার্যক্রম শুরু করে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।