ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০২৩ শিক্ষাবর্ষের জুলাই-ডিসেম্বর সেশনে প্রফেশনাল মাস্টার্সে শিক্ষার্থী ভর্তি নেবে । আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ৮ জুন পর্যন্ত।
এদিকে আইন বিভাগে চালু হতে যাওয়া ‘প্রফেশনাল মাস্টার অব লজ’ নামের অনিয়মিত কোর্সকে ‘করপোরেট নাইট কোর্স’ বলে আখ্যায়িত করেছেন বিভাগটির প্রাক্তন ও বর্তমান অনেক শিক্ষার্থী। তাঁরা বলেছেন, এই কোর্স চালু হলে বিভাগের শিক্ষার মান নষ্ট হবে। আইন অনুষদের ভালো পরিবেশ নষ্ট হবে।
‘আইন পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই শিক্ষার্থীরা আজ বলেন, এত দিন আইন বিভাগে এ ধরনের কোনো কোর্স ছিল না। নতুন কোর্স চালুর ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
ছয় মাসের দুই সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি নেবে আইন বিভাগ। এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ই জুন। ভাইভা হবে আগামী ১৭ই জুন। ভর্তি শেষ সময় ১২ই জুলাই। আইন বিভাগের প্রফেশনাল মাস্টার্সের ক্লাস শুরু হবে ১৫ই জুলাই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।