অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেরুতে সোনার খনিতে আগুন, নিহত ২৭

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পেরুর আরেকুইপা অঞ্চলে একটি সোনার খনিতেঅগ্নিকাণ্ডের পর পাহাড়ের পাশ থেকে আগুন ও ধোঁয়াবের হতে দেখা যাচ্ছে। শনিবার (৬ই মে) দেশটির আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ সোনার খনিতে এ আগুন লাগে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে সেখানে আর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।  স্থানীয় সংবাদমাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা যায়, পাহাড়ের পাশ থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে।

খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে রওনা হয়েছে। এর আগেই সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

ধারণা করা হচ্ছে, আগুন লাগার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ থেকে ১০০ মিটার নিচে কাজ করছিলেন।

 

আঞ্চলিক গভর্নরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওই সোনার খনিটি খুবই প্রত্যন্ত অঞ্চলে। সেখানে পৌঁছাতে কাছের পুলিশ স্টেশনটির সদস্যদের সড়কপথে যেতে সময় লাগে ৯০ মিনিটি। আর সবচেয়ে কাছের শহরে যেতে কয়েক ঘণ্টা লাগে। দীর্ঘ এ দূরত্ব জরুরি উদ্ধার প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

পেরুর সংবাদমাধ্যম লা রিপাবলিকার এক প্রতিবেদনে জানা যায়, নিখোঁজ শ্রমিকদের স্বজনরা রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তাদের দুর্ঘটনাস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি।

পেরু বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলোর  মধ্যে একটি। প্রতি বছর দেশটিতে ১০০ টনের বেশি সোনা উৎপাদন হয়। এটি বিশ্বের মোট সরবরাহের প্রায় ৪ শতাংশ।

সূত্র.– বিবিসি

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।