অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

আজ তিনটি মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হবে। ফান্ড তিনটি হলো ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। ২০২৩ হিসাব বছরে ২.৫০ নগদ লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা আজ বেলা ৩টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। ২০২৩ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের পর্ষদ সভা আজ বেলা ৩টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এর আগে সমাপ্ত ২০২৩ হিসাব বছরে যথাক্রমে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফান্ডটি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।