অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয় স্পষ্ট করল ভারত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি বছরের আগস্ট থেকেই বাংলাদেশে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম। এ পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে।

সময় মতো ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসাকেন্দ্রে বিক্ষোভও দেখান অনেকে। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আপৎকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না।

মন্ত্রণালয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আপাতত বাংলাদেশিদের চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে।

যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।’

গত অগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বন্ধ ছিল ভারতের ভিসা পরিষেবা। ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়াও হয়। পরে সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে।

এদিকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায়। তবে এখনই সবাই ভিসা পাবে না। শুধু যারা চিকিৎসার জন্য আবেদন করবে, তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।