অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

ডায়াবেটিস রিভার্স করার উপায় (পর্ব-২ )

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কিভাবে ডায়াবেটিস ফর্ম করে ?

ডায়াবেটিসের ধরণ:

টাইপ–১ ডায়াবেটিস

প্যানক্রাস পর্যাপ্ত পরিমানে ইনসুলিন প্রোডাকশন করতে পারে না। এটা এক ধরনের অটোইমিউন ডিজিজ। কোন কারণে ইমুন সিস্টেম প্যানক্রাস এর ইনসুলিন তৈরিকারী সেলকে আক্রমণ করে নষ্ট করে ফেলে। ফলে টাইপ–১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সিনথেটিক ইনসুলিন নিতে হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যেমাত্র ৫% টাইপ –১ ধরনের।

আরও পড়ুন- ডায়াবেটিস রিভার্স করার উপায় (পর্ব – ১)

টাইপ–২ ডায়াবেটিস

ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৯৫% টাইপ–২ ধরনের। টাইপ–২ ডায়াবেটিস এর প্রধান কারণ ‘ইনসুলিন রেজিস্ট্যান্স‘। এ ক্ষেত্রে প্যানক্রাস পর্যাপ্ত পরিমানে ইনসুলিন তৈরি করলেও কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স বিল্ড–আপ এর কারণে গ্লুকোজ প্রবেশ করতে পারে না। ফলে রক্তের গ্লুকোজ লেভেল স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং রোগী প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না।

একজন সুস্থ মানুষের দেহে যা ঘটে:

ক। কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেল।

খ। কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে রক্তে গ্লুকোজ প্রবেশ করল এবং গ্লুকোজ এর মাত্রা বাড়ল।

গ। রক্তের গ্লুকোজ এর সিগনালে প্যানক্রাস ইনসুলিন নিঃসরণ করল।

ঘ। ইনসুলিন এর সহযোগে গ্লুকোজ শক্তি উৎপাদনের জন্য কোষের ভিতর প্রবেশ করল।

ঙ।  ইনসুলিন এর সহযোগিতায় অতিরিক্ত গ্লুকোজ লিভারে গ্লাইকোজেন ও ফ্যাট টিস্যুতেটিজি হিসেবে জমা হল।

চ। ফলে রক্তের গ্লুকোজ লেভেল কমে গেল এবং একইসাথে ইনসুলিন লেভেল কমে গেল।

কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বিল্ড–আপ করলে, কোষে ইনসুলিন সেনসিটিভিটি কমে যায়। ফলে, কোষে পর্যাপ্ত গ্লুকোজ প্রবেশ করে না। এমতা বস্থায় প্যানক্রাস অতিরিক্ত মাত্রায়ইনসুলিন প্রোডাকশন করে রক্তের গ্লুকোজ কমানোর জন্য। কিছুদিন পর কোষের ইনসুলিনরেজিস্ট্যান্স আরেক দফা বাড়ে এবং প্যানক্রাস আরও বেশি ইনসুলিন তৈরি করে। এভাবেএকটা দুষ্ট চক্র (vicious circle) তৈরি হয়। এক পর্যায়ে প্যানক্রাস ব্যর্থ হয় রক্তের স্বাভাবিক সুগার মাত্রা ধরে রাখতে। তখন হয় প্রি–ডায়াবেটিস (Prediabetes)। দুষ্ট চক্র আরও গভীরহলে তৈরি হয় ডায়াবেটিস।

ধাপ–১ : ইনসুলিন রেজিস্ট্যান্স

ধাপ–২ : প্রি–ডায়াবেটিস

ধাপ–৩ : ডায়াবেটিস (টাইপ–২)

উল্লেখ্য, কারও  হঠাৎ করে ডায়াবেটিস হয় না। একটা পূর্নাঙ্গ ডায়াবেটিস ফর্ম করতে বেশ কয়েক বছর লাগে। বর্তমানে প্রতি ১০ জনে একজনের ডায়াবেটিস থাকলেও প্রতি ৩ জনের ১ জন প্রি–ডায়াবেটিস।

ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয় ?

আমরা জানি, ডায়াবেটিস (টাইপ–২) এর মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স বিল্ড–আপ করলে, কোষে পর্যাপ্ত গ্লুকোজ প্রবেশ করতে পারে না। তাহলে, প্রশ্নহল, ইনসুলিন রেজিস্ট্যান্স কেন ও কিভাবে সৃষ্টি হয়?

বিজ্ঞানীরা এখনও ইনসুলিন রেজিস্ট্যান্স বিল্ড–আপ এর একদম সঠিক কারণ ব্যাখ্যা করতে পারেন নাই। এর পেছনে জেনেটিক প্রবণতাও থাকতে পারে। তবে গবেষকরা মনে করছেন, দিনের পর দিন অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ এবং একইসাথে অলস জীবনযাপনে কালক্রমে ইনসুলিন রেজিস্ট্যান্স বিল্ড–আপ করে। শরীরের অতিরিক্ত মেদ ইনফ্লেমেশন, অক্সিডেটিভ স্ট্রেস ও অন্যান্য ফ্যাক্টর সৃষ্টি করে – যা ইনসুলিন রেজিস্ট্যান্স ফর্ম করে।

ইনসুলিন রেজিস্ট্যান্স তথা ডায়াবেটিস বিল্ড–আপ এর সম্ভাব্য কারণ:

১। অতিরিক্ত চর্বি বা মেদ জমা (visceral fat)।

২। অলস জীবনযাপন।

৩। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ (বিশেষত – সুগার, শস্য, আলু, প্রসেসড ফুড, ড্রিংকস, জুস, দুধ ইত্যাদি)।

৪। ইনফ্লেমেশন।

৫। জেনেটিক কারণ।

৬। বারবার খাওয়া (স্ন্যাকসসহ ৬ বেলা খাওয়া, বারবার চা–বিস্কুট খাওয়া)।

৭.।কতিপয় ঔষধ (স্টেরয়েড, স্ট্যাটিন, হাই প্রেসারের ঔষধ ইত্যাদি)

৮। হরমোনাল ডিসর্ডার (অতিরিক্ত স্ট্রেস হরমোন – কর্টিসল, হাইপোথাইরয়েডিজম ইত্যাদি)।

৯। ক্রনিক স্ট্রেস।

১০। অনিদ্রা।

বারবার অতিরিক্ত পরিমানে হাই গ্লাইসেমিক কার্বোহাইড্রেট খেলে রক্তে বারবার ইনসুলিনলেভেল হাইক করে। রক্তে সবসময় ইনসুলিন লেভেল হাই থাকে – কমতে পারে না। এ অবস্থাকে বলে হাইপার ইনসুলিনেমিয়া (hyperinsulinemia)। এর ফলে, দিনদিন কোষের ইনসুলিন সেনসিটিভিটি কমে যায় এবং রেজিস্ট্যান্স বিল্ড–আপ করে।

ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে শুধু টাইপ–২ ডায়াবেটিস নয়, আরও অনেক জটিলতা সৃষ্টিহতে পারে যেমন স্থুলতা ,হৃদরোগ ,উচ্চ রক্তচাপ ,ফ্যাটি লিভার ,PCOS ইত্যাদি।

লিখেছেন

ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম

পরবর্তী পর্বে এত খাই, তবুও শক্তি পাওয়া কেন যায় না এবং ডায়াবেটিসে ভুল ডায়েট গাইডলাইন ও ডায়াবেটিস এর কারণ ও প্রতিকার নিয়ে বিশদভাবে বর্ণনা করা হবে।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।