গতকাল রবিবার (২৬শে নভেম্বর) ইসরায়েলও আরো ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। হামাস সংঘর্ষ-বিরতি আরো বাড়াতে চায় বলে জানা গেছে। শুক্রবার থেকে সংঘর্ষ-বিরতি শুরু হয়েছে। চারদিনের এই বিরতি হামাস আরো বাড়াতে চায় বলে সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে।
তবে ইসরায়েল এখনো নিজেদের অবস্থান জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘সংঘর্ষ-বিরতি আরো প্রলম্বিত হোক।’
এডেন সাগরে ইয়েমেন উপকূলে ইসরায়েলের একটি সংস্থার কমার্শিয়াল জাহাজ থেকে ফোন দেওয়া হয়েছিল বলে মার্কিন সেনা জানিয়েছে। সংবাদসংস্থা এপি জানিয়েছে, জাহাজটির নাম সেন্ট্রাল পার্ক। একটি ইসরায়েলি সংস্থা এই জাহাজটির সঙ্গে যুক্ত। যার নাম জোডিয়াক মেরিটাইম।
সংবাদ সংস্থা রয়টার্সকে মার্কিন সেনার এক কর্মকর্তা নাম প্রকাশ করা যাবে না এই শর্তে জানিয়েছেন, সেন্ট্রাল পার্ক জাহাজটির থেকে ‘ডিসট্রেস কল’ পাওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ডেসট্রয়ার ইউএসএস ম্যাসন ঘটনাস্থলের দিকে রওনা হয়। তারাই ইসরায়েলের জাহাজটিকে মুক্ত করে।
কিন্তু জাহাজটিকে কারা আটক করেছিল সে বিষয়ে একটি কথাও বলতে চায়নি মার্কিন সেনা এবং ইসরায়েলি সংস্থা। সোমবার সকালে জাহাজটি আবার রওনা দিয়েছে। জাহাজে ২২জন কর্মী আছেন।
এদিকে গত শুক্রবার থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। শুক্র, শনি, রবি তিনদিনই দফায় দফায় পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস। পরিবর্তে ইসরায়েলও তাদের জেলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিয়েছে। সোমবার আরো বন্দি প্রত্যার্পণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বস্তুত, হামাস সংঘর্ষ-বিরতি আরো বাড়াতে আগ্রহী বলে জানা গেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।