অর্থ লিপি

৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার ১৪ কার্তিক ১৪৩৩

এবার বিনিয়োগ শিক্ষা কনফারেন্স হবে বগুড়া জেলায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই লক্ষ্যে বগুড়া জেলায় প্রথম বারের মতো আগামী ১৮ ই মার্চ ২০২৩, শনিবার বিনিয়োগ শিক্ষা কনফারেন্স– ২০২৩ অনুষ্ঠিত হবে।

১৮ মার্চ সকাল সাড়ে ৯টায় বগুড়ার নওদাপারায় অবস্থিত হোটেল মম ইন হোটেল এন্ড রিসোর্টে যৌথভাবে বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশএকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। গতকাল বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। এতে বিশেষ অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মিলন। 

কনফারেন্সের দ্বিতীয় অধিবেশন হবে নারী বিনিয়োগকারীদের জন্য। এ অধিবেশনের প্যানেল আলোচনা সঞ্চালনা করবেন বিএসইসি কমিশনার ডঃ রুমানা ইসলাম।বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।