অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

ফুলের বাজারে ভালো বিক্রির আশা ফুল ব্যবসায়ীদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ পয়লা ফাল্গুন, বসন্ত কাল। একই দিনে পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবস। এরই সাথে এবার যুক্ত হয়েছে সরস্বতীপূজাও। বাংলাদেশে এবার এক দিনেই পরেছে তিন উৎসব। অনেকে আজ এই দিনে প্রিয়জনদের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। তাই দিনটিতে ফুলের চাহিদা থাকে বছরের সবচেয়ে বেশি।

সাধারণত বিশ্বব্যাপী ভালোবাসা দিবসে ফুলের ব্যবসা জমজমাট থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি দেশে ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে ফুলের চাহিদা বেড়েছে। গতকাল মঙ্গলবার থেকেই বেচাকেনা শুরু হয়েছে।

আরও পড়ুন….

আজ বিশ্ব ভালোবাসা দিবস ও তার ইতিহাস

ফুল ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছর ধরে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে উদ্যাপিত হওয়ায় বিক্রি কিছুটা কমেছে। তারপরও তাঁদের প্রত্যাশা, এবার ভালো বিক্রি হবে। যদিও গতকাল পর্যন্ত বিক্রি জমেনি। ব্যবসা কেমন হলো তা আজ দিন শেষে বোঝা যাবে।

শাহবাগে রাত-দিন মিলে আড়াই শতাধিক ব্যবসায়ী পাইকারি ও খুচরায় ফুলের ব্যবসার সঙ্গে জড়িত। সাধারণ দিনে যে পরিমাণ ফুল বিক্রি হয়, তা ফাল্গুন ও ভালোবাসা দিবসের মতো দিনে ৫ থেকে ৭ গুণ বেড়ে যায় বলে জানান ব্যবসায়ীরা।

বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতির তথ্য অনুসারে, দেশে বছরে ফুলের বাজার দেড় হাজার কোটি টাকার ওপরে। উৎপাদন ভালো হলে বাজারের পরিধি সে বছর বেড়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে দেশে ফুলের উৎপাদন কিছুটা কমেছে। বেড়েছে উৎপাদন খরচও। তাতে স্বাভাবিকভাবে দাম বেড়েছে।

ফুল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন  জানান, উৎসবকেন্দ্রিক ফুলের সংখ্যায় সবচেয়ে বড় বেচাকেনা হয় একুশে ফেব্রুয়ারিতে। আর টাকার অঙ্কে বেশি বেচাকেনা হয় ভালোবাসা দিবসে। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে কয়েকটি উৎসব থাকে। তাতে উৎপাদক ও ব্যবসায়ীরা এ সময়ে বেশ ব্যস্ত থাকেন। সারা বছরে যে সংখ্যক ফুল বেচাকেনা হয়, তার ৫ ভাগের ১ ভাগ বাণিজ্য হয় উৎসব কেন্দ্রিক।

দেশে ফুলের বড় জোগানদাতা হচ্ছেন যশোরের গদখালীর চাষিরা। সেখাকার ব্যবসায়ীরা জানান, গত তিন দিনে গদখালীতে প্রায় পাঁচ কোটি টাকার ফুল বেচাকেনা হয়েছে। এর মধ্যে গোলাপ পৌনে তিন কোটি, গ্লাডিওলাস এক কোটি, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, জিপসি ও কামিনী পাতা মিলে এক কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

গতকাল শাহবাগে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান ঘুরে দেখা গেল, আকারভেদে একেকটি গোলাপ ৪০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। তবে ১০০ টাকার বেশি দামের গোলাপও আছে। সাদা, গোলাপি ও হলুদ রঙের চন্দ্রমল্লিকার দাম ৫ থেকে ১৫ টাকা। ডালিয়া বিক্রি হয়েছে প্রতিটি ২০ টাকায়। একেকটি রজনীগন্ধা ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে।

ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ ছাড়া রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, বোতাম ফুল ও অর্কিডের মতো ফুলের চাহিদাও থাকে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।