শেয়ারবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুইরেন্স খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড (TILIL) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ২৪ অক্টোবর ২০২৪ তারিখে বেলা ৩ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।