অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

উচ্চ রক্তচাপের আসল কারণ ও সমাধান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দিন দিন মানুষে স্বাস্থ্য এমন একটি জটিল অবস্থানে পৌঁছেছে, যার অন্যতম উল্লেখযোগ্য ২টি কারণ মানুষের বর্তমান জীবনের অভ্যাস ও খাদ্য ব্যাবস্থা। এখন হরহামেশাই মানুষের উপর চেপে বসেছে উচ্চ রক্তচাপ (ব্লাড প্রেসার)।

প্রেসারের আসল কারণ

আপনি যদি প্রশ্ন করেন – হাই ব্লাড প্রেসার কেন হয়?

আপনার ডাক্তার, হেলথ কেয়ার প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন হেলথ জার্নালের সম্ভাব্য উত্তর:

বেশি বেশি লবণ খেলে। বেশি বেশি ফ্যাট (বিশেষত স্যাচুরেটেড) খেলে। কোলেস্টেরল যুক্ত খাবার খেলে। বয়স বাড়লে এবং বংশগত। কিংবা বলবে অজ্ঞাত কারণ।

আপনাকে কিছু ঔষধপত্র ধরিয়ে দেয়া হবে এবং প্রেসক্রিপশনে লেখা হবে …. ‘চলবে’ (কবর পর্যন্ত)। এবং আপনাকে লবন, ডিম, ফ্যাট খেতে বারণ করা হবে। এটা সঠিক নয় বা ভুল বা ডাহা মিথ্যা। তাহলে সত্যটা কি?

৯০% ক্ষেত্রে হাই ব্লাড প্রেসারের আসল কারণ root cause হচ্ছে – হাইপার ইনসুলিনেমিয়া (hyperinsulinemia)। সেটা কিভাবে হয় ?

 

হাই কার্বোহাইড্রেট ডায়েট 

আপনি যখন অবিরাম অতিরিক্ত চিনি, ভাত, রুটি, আলু, ডাল, জুস, ড্রিংকস, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, বেকারি প্রোডাক্ট ইত্যাদি হাই কার্বোহাইড্রেট যুক্ত খেতে থাকেন, তখন বারবার ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়।

হাই গ্লুকোজের জন্য ইনসুলিন হরমোন লেভেল বেড়ে যায়।

রক্তে ইনসুলিন লেভেল সব সময় বেশি থাকলে কোষের ইনসুলিন সেনসিটিভিটি কমতে থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বিল্ড-আপ করে। তখন কোষে পর্যাপ্ত গ্লুকোজ প্রবেশ করতে পারে না।

ফলশ্রুতিতে ব্লাড গ্লুকোজ লেভেল ও ইনসুলিন লেভেল আরও বেড়ে যায় এবং হাইপার ইনসুলিনেমিয়া দেখা দেয়।

হাই ইনসুলিন ব্লাডে সোডিয়াম ও পানির পরিমাণ (retention) বাড়িয়ে দেয়। ফলে রক্তের ভলিউম বৃদ্ধি পাওয়ায় প্রেসার বেড়ে যায়।

একইসাথে বডি ফ্যাট, ব্লাড টিজি ও কোলেস্টেরল বৃদ্ধি পায় এবং রক্তের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে রক্তের চাপ বাড়ে। এছাড়া টিজি ও কোলেস্টেরল অক্সিডাইজড হয়ে রক্তনালির ইনফ্লেমেশন হয় এবং রক্তনালী সংকুচিত হয়ে যায়। ফলে ব্লাড প্রেসার বাড়ে।

 

আসুন আমরা একটু হাই প্রেসারের ফ্লো-চার্ট দেখি

হাই কার্বোহাইড্রেট ডায়েট + ( হাই গ্লুকোজ + হাই ইনসুলিন) + (ইনসুলিন রেজিস্ট্যান্স + হাইপার ইনসুলিনেমিয়া) + (হাই গ্লুকোজ + হাই সোডিয়াম + ওয়াটার রিটেনশন + হাই টিজি/ফ্যাট/কোলেস্টেরল + ইনফ্লেমেশন) + (রক্তের ভলিউম বৃদ্ধি + ঘনত্ব বৃদ্ধি + রক্তনালির সংকোচন) = হাই ব্লাড প্রেসার।

সুতরাং হাই প্রেসারের রুট-কস হচ্ছে হাই কার্বোহাইড্রেট ডায়েট ও ঘনঘন আহার।

এ থেকে পরিত্রাণের উপায় কি?

হাই প্রেসারের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে যা মানতে হবে

১। লো কার্বডায়েট।

২। ফাস্টিং।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।