অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিটিএমএ’র নতুন সভাপতি হলেন শওকত আজিজ রাসেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) বস্ত্রকল মালিকদের সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএ’র সাবেক সহ-সভাপতি শওকত আজিজ রাসেল।

সভাপতির পদ থেকে মোহাম্মদ আলী খোকন পদত্যাগ করলে এই দায়িত্ব পান তিনি।

গতকাল রবিবার (১১ আগস্ট) রাজধানীর গুলশান অফিসে বিটিএমএ’র পরিচালনা পর্ষদের বৈঠকে এই দুই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠকে মোহাম্মদ আলী খোকনের পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। পত্রে পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বলেন, ‘এই সম্মানিত অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা একটি গভীর সম্মান এবং অমূল্য অভিজ্ঞতা।

তবে আমার স্বাস্থ্য এবং ব্যবসা উভয়ই সমস্যায় ভুগছে, যেখানে আমার মনোযোগ দেওয়া প্রয়োজন। অনেক ভেবে-চিন্তে বিটিএমএর সভাপতির পদ থেকে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্রটি গ্রহণ করে শকওত আজিজ রাসেলকে দায়িত্ব দেয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।