আজ বুধবার (১৫ এপ্রিল)সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)) আজকের লেনদেনে স্পষ্ট হয়েছে সেক্টর রোটেশনের প্রভাব। গত কার্যদিবসের মন্দাভাব কাটিয়ে সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই ফিরেছে ইতিবাচক ধারা। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং খাত ছিল বিনিয়োগকারীদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
আজকের বাজার শেষে প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪.৬৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫৫ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৮ .৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৩ কোটি ৪২ লাখ টাকা টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৯ টি কোম্পানির, বিপরীতে ৯০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এই পরিসংখ্যান সামগ্রিকভাবে বাজারে একটি ইতিবাচক মনোভাবের প্রতিফলন তুলে ধরে।
লাইমলাইটে ইঞ্জিনিয়ারিং সেক্টর
আজকের বাজারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং খাত। টপ গেইনার ও ভলিউম,দুই তালিকাতেই এই খাতের উল্লেখযোগ্য আধিপত্য দেখা গেছে।

লেনদেনের শীর্ষে:
ভলিউমের দিক থেকেও গোল্ডেন সন, বিবিএস ও বিবিএস ক্যাবেল বিডি থাই এর মতো শেয়ারগুলোতে বড় অংকের লেনদেন হয়েছে, যা বিনিয়োগকারীদের আগ্রহ স্পষ্টভাবে নির্দেশ করে।

অন্যান্য খাতের অবস্থা
ইঞ্জিনিয়ারিং খাতের পাশাপাশি,ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড ও ফুড অ্যান্ড অ্যালাইড খাতের কিছু শেয়ার ইতিবাচক ছিল, তবে ব্যাংকিং ও টেক্সটাইল খাতের কিছু শেয়ারে সামান্য দরপতন লক্ষ্য করা গেছে, এটি মূলত প্রফিট বুকিং ও সেক্টর রোটেশনের স্বাভাবিক প্রভাব হিসেবে বিবেচিত বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।
সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিনিয়োগকারীরা ধীরে ধীরে ব্যাংক বা বিমা খাত থেকে সরে এসে ম্যানুফ্যাকচারিং ও ইঞ্জিনিয়ারিং খাতে বেশি ঝুঁকছেন। DSEX সূচকের ৫২৫০ পয়েন্ট অতিক্রম করা বাজারে ইতিবাচক মনস্তাত্ত্বিক বার্তা দিচ্ছে।
তবে এই ঊর্ধ্বমুখী ধারা কতটা টেকসই হবে, তা নির্ভর করবে আগামী কয়েকটি ট্রেডিং সেশনের উপর। শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। উপরোক্ত তথ্য কেবল ১৬ এপ্রিলের বাজার পরিস্থিতির বিশ্লেষণ; এটি কোনো শেয়ার কেনা বা বিক্রির পরামর্শ নয়।