শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীন ফোন লিমিটেডের (GP) চলতি অর্থবছরের ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার জন্যে পর্ষদ সভা করবে।
কোম্পানিটির আগামী ২২ এপ্রিল বিকাল ৩ টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।