অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ইফাদ অটোজের নতুন জিএম ও গ্রুপ হেড অব অডিট মাসুদুল হক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের প্রকৌশল খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইফাদ অটোজ লিমিটেডের (IFADAUTOS) নতুন মহাব্যবস্থাপক ও গ্রুপ হেড অব অডিট এন্ড কমপ্লায়েন্স হিসেবে জনাব মাসুদুল হক (FCS,LLB,GRCP) কে নিয়োগ দেয়া হয়েছে।

কোম্পানি জানিয়েছে যে, জনাব মাসুদুল হক গত ১লা জুন ২০২৩ থেকে যোগদান করেন।

জনাব মাসুদুল হক (এমবিএ, এলএলবি, এফসিএস, জিআরসিপি, জিআরসিএ) কর্পোরেট গভর্নেন্স, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ১৪ বছরেরও বেশি বিশেষ কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন পেশাদার। তিনি অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান হিসাবে ইফাদ অটোজ লিমিটেডের (IFADAUTOS) নতুন মহাব্যবস্থাপক এবং অভ্যন্তরীণ অডিট নেতা হিসাবে সংস্থার দায়িত্ব পালন করবেন।

২০২১ সালে OCEG, USA থেকে ঝুঁকি এবং কমপ্লায়েন্স অডিটর এবং চার্টার্ড সেক্রেটারি হিসাবে যোগ্যতা অর্জন করেছেন ২০১৪ সালে ICSB থেকে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ, এলএলবি সম্পন্ন করেন।

ইফাদ অটোজ লিমিটেডে যোগদানের আগে তিনি অনেক নেতৃস্থানীয় এবং বহুজাতিক কোম্পানিতে নেতৃত্ব দিয়েছিলেন। DECATHLON-এর কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার হিসাবে এবং রানার গ্রুপে প্রধান অভ্যন্তরীণ অডিটর এবং গ্রুপ অভ্যন্তরীণ নিরীক্ষক প্রধান হিসাবে  এবং আমবার গ্রুপের হেড অফ গ্রুপ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স এবং কোটস বাংলাদেশের লিড অডিটর হিসাবে নিযুক্ত ছিলেন।

তিনি বাংলাদেশ চ্যাপ্টার অপ ইন্টারনাল অডিট ইন্সটিটিউট, ইনকাম ট্যাক্স প্র্যাকশনার (আইটিপি), এনবিআরের ভ্যাট মুশক এজেন্ট, ওপেন কমপ্লায়েন্স অ্যান্ড এথিক্স গ্রুপ (ওসিইজি) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্য।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।