অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন বাতিল প্রধানমন্ত্রীর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ নিশ্চিত করেছেন যে, সংসদ অধিবেশন থাকায় আগামীকাল বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে মন্ত্রিপরষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। সংসদ অধিবেশনসহ অন্যান্য কারণে তিনি এখন আসছেন না। তিনি পরে আসবেন।

তবে পরে কখন আসবেন, সেই সময়টিও নির্ধারণ করা হয়নি বলে জানান এই সিনিয়র সচিব।

২০১৯ সালে মন্ত্রণালয়ভিত্তিক পরিদর্শন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত আমলে সরকার প্রধানের মন্ত্রণালয় পরিদর্শনের কারণে সচিবালয়ের কাজে গতি এসেছিল। এবারও একই ধরনের উদ্যোগ নিচ্ছেন তিনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।