অর্থ লিপি

৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ২৬ চৈত্র ১৪৩২

৫ এপ্রিল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচীতে লেনদেন হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি তাদের অফিস ও লেনদেনের জন্য নতুন সময়সূচী ঘোষণা করেছে।

সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএসই ম্যানেজমেন্ট এই পরিবর্তন এনেছে, যা আগামী ৫ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন সময়সূচী অনুযায়ী, ডিএসইর অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

অন্যদিকে, লেনদেনের সময়সূচীতেও এসেছে পরিবর্তন। নতুন নিয়মে লেনদেন শুরু সকাল ১০:০০টা থেকে দুপুর ১:৫৫টা পর্যন্ত এবং পোস্ট-ক্লোজিং সেশন দুপুর ১:৫৫টা থেকে ২:০০টা পর্যন্ত।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের সুবিধা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনার সঙ্গে সমন্বয় করতেই এই নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) থেকে ডিএসইর সকল কার্যক্রম এই নতুন সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।