অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণের পরে রুপাও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে।

সর্বশেষ গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৬৬৫ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৩ হাজার ৪৭৬ টাকা। যা দেশের ইতিহাসে প্রতি ভরি রুপার সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩১৩ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৩৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ চলতি বছরের ৩ মে সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ হাজার ৮১১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৬ টাকা। যা কার্যকর হয়েছিল গত ৪ মে থেকে।

এ নিয়ে চলতি বছর তৃতীয় বারের মতো সমন্বয় করা হলো রুপার দাম। এর মধ্যে বেড়েছে ২ বার, আর কমেছে ১ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

অন্যদিকে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ দর চলছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।