অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বেক্সিমকো ১ম আনসিকিউরড জিরো-কুপন বন্ড ইস্যুর সম্মতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বহুল আলোচিত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের (BEXIMCO) বেক্সিমকো ১ম আনসিকিউরড জিরো-কুপন বন্ড ইস্যুর বন্ড, গতকাল বুধবার (৩রা এপ্রিল) ইস্যু করার জন্য সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে

গত রবিবার (৩১শে মার্চ) অনুষ্ঠিত ৯০৫তম কমিশন বৈঠকে বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরোকুপন বন্ডের অনুমোদন দেয় বিএসইসি।

অভিহিত মূল্যে বন্ডের আকার হবে ,৬২৫ কোটি টাকা। আলোচিত বন্ডটি হবে আনসিকিউরড, ননকনভার্টিবল এবং Redeemable এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ।

জানা গেছে, বন্ডটির প্রতি লটের ইস্যু মূল্য ৫০ হাজার টাকা। বন্ডটি থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে ব্যাংক ঋণ পরিশোধ এবং মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ডেভেলা পারকে ঋণ প্রদাণ করবে বেক্সিমকো।

বেক্সিমকো ১ম আনসিকিউরড জিরোকুপন বন্ড ইস্যু করার উদ্দেশ্য হল

১। বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধ করা।

২। মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য বিকাশকারীকে অর্থাৎ শ্রীপুর টাউনশিপ লিমিটেডকে ঋণ প্রদান করা।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে আই এফ আইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।