অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

সাইফ পাওয়ারটেকের সাথে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি স্মারক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভূক্ত সেবা ও আবাসান খাতের কোম্পানি সাইপ পাওয়ার টেক লিমিটেড (SAIFPOWER) কোম্পানি দ্রুত সময়ে পণ্য পরিবহন ও পরিবহন খরচ কমানোর লক্ষ্যে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) কলকাতা বন্দরের মুখপাত্র রথেন্দ্র রমনের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের ট্রাফিক ম্যানেজার আরএস রাজহাঁস ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন।

সমঝোতা স্মারকে দ্রুত সময়ে পণ্য পরিবহনের বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। কলকাতা থেকে আগরতলার দূরত্ব শিলিগুড়ি হয়ে প্রায় ১৬১৯ কি.মি হলেও চট্টগ্রাম বন্দর হয়ে প্রবেশ করলে সে দূরত্ব নেমে আসে ৫৭৫ কিলোমিটারে।

এছাড়াও ট্রাকে শিলিগুড়ি হয়ে কলকাতা থেকে আগরতলা অতিক্রম করতে ৬ থেকে ৭ দিন সময় লাগে কিন্তু চট্টগ্রামে বন্দর হয়ে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কলকাতা থেকে মাত্র ৪ দিন সময় লাগবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।