অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

নম্বরবিহীন ডেবিট কার্ড চালু দেশে এই প্রথম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংক প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর সঙ্গে যৌথভাবে মাস্টারকার্ড বাংলাদেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে।

ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে কার্ডটি উন্মোচন করা হয়েছে। শনিবার মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।

‘প্রাইম নাও’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে না। ফলে কপি, স্কিমিং বা সরাসরি দেখে কার্ডের তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে না। দৃশ্যমান সংবেদনশীল তথ্য না থাকায় শোল্ডার সার্ফিং এবং প্রচলিত জালিয়াতির ঝুঁকিও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয় যা দেশে পেমেন্ট নিরাপত্তায় নতুন উচ্চতা যোগ করেছে।

কার্ডের সব তথ্য ‘প্রাইম নাও’ অ্যাপে নিরাপদে সংরক্ষিত থাকে, যেখানে রয়েছে বহুস্তরীয় অথেনটিকেশন ও ঐচ্ছিক বায়োমেট্রিক সুরক্ষা। ফলে কার্ডহোল্ডাররা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন। নতুন এই ডেবিট কার্ডে রয়েছে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা–নিরাপদ কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাক্সেস ব্যবস্থাপনা এবং ডিজিটাল রিইস্যু। এমনকি কার্ডটি হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য না থাকায় অননুমোদিতভাবে ব্যবহার করা সম্ভব নয়। এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০ হাজারটির বেশি পার্টনার মার্চেন্টে সারা বছর নানা সুবিধা উপভোগ করা যাবে।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চোধুরী বলেন, ‘প্রাইম ব্যাংকের ৩০ বছরের পথচলা গড়ে উঠেছে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে, আর আমাদের ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে উদ্ভাবনের মাধ্যমে। বাংলাদেশের প্রথম ‘নম্বরলেস কার্ড’ চালুর মাধ্যমে আমরা প্রচলিত ধারার বাইরে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গ্রাহকরা এখন আরও বেশি গোপনীয়তা ও সহজ নিয়ন্ত্রণ চান। আর নম্বরলেস প্রযুক্তি লেনদেনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। এই নতুন প্রজন্মের উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসতে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে মাস্টারকার্ড আনন্দিত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।