বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আাফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলছে।
এরই পথ চলায় এবার দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ব্যাপক পরিসরে বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড।
সম্প্রতি এই বিষয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মেরিনো বিচ হোটেলে মনিক ট্রেডিং এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মনিক ট্রেডিং এর ম্যানেজিং ডিরেক্টর ড. ওয়াসাল মাদুওয়ান্তা আরিয়াপালা এবং ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার এলিয়াস আন্দালিব। তিনি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আজ ওয়ালটন ও মনিক ট্রেডিং এর মধ্যে এমওইউ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বহুদূর এগিয়ে যাবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।