ইন্দোনেশিয়ার সামুদ্রিক অঞ্চল বালিতে ৭.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯শে আগস্ট) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তথ্যটি নিশ্চিত করেছে।
ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারামের ২০১ কিলোমিটার উত্তরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৫১৮ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, মার্কিন ভূ-তত্ত্ব জরিপ জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
মার্কিন সুনামি সতর্কতা সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটি গভীর সমুদ্রতলে আঘাত হানার কারণে সুনামির আশঙ্কা নেই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।