ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের অংশ হিসেবে এখন থেকে প্রতি মাসে ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
বুধবার (৩ সেপ্টেম্বর) এনবিআরের এ সূত্রে জানা গেছে এ তথ্য।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত মাঠপর্যায়ের সমস্যা শুনবেন। এতে ব্যবসায়ী সমাজের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, যা সমাধানমূলক কার্যকর পদক্ষেপ নিতে এনবিআরকে সহায়তা করবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হবে এ মাসের ‘মিট দ্য বিজনেস’। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের আহ্বান জানিয়েছে এনবিআর।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত এ সংলাপ ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও গতিশীল করবে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।