অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

আমদানি করা ডিম আসবে তিন-চারদিনের মধ্যেই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রোববার (১৫ই অক্টোবর) রাজধানীর ধানমন্ডি লেক (ডিঙ্গি) সংলগ্ন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেশব্যাপী অক্টোবর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীর কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।

সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, দেশে আগামী তিন-চারদিনের মধ্যেই আমদানি করা ডিম দেশে আসবে। এরই মধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে, যার মধ্যে ৭টি প্রতিষ্ঠান এলসিও (ঋণপত্র) খুলেছে।

বর্তমান ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে ডিমের সরবরাহ বাড়ানো ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে এরই মধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে।

আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, এর মধ্যে একটি শর্ত হলো রফতানিকারক দেশের সরকারের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে।

এর আগে, দেশে ডিম আমদানি না হওয়ায় এ সনদ পেতে আমদানিকারদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে বলেও জানান মন্ত্রী।

আলু আমদানির অনুমতি দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘আমরা এখনো আলু আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেইনি। দেশে আলুর পর্যাপ্ত মজুত আছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সেই সঙ্গে বাজার মনিটরিংও চলছে। যদি দাম আরও বাড়ে, তাহলে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আলু আমদানির উদ্যোগ নেবে সরকার।’

এর আগে, প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার টিসিবির মাধ্যমে দেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। তেল, চিনি ও ডালের পাশাপাশি জুলাই থেকে চাল দেয়া শুরু হয়েছে। এ মাস থেকে পেঁয়াজ দেয়াও শুরু হলো। রাজধানীর মধ্যে এগুলোর মধ্যেই আপাতত বিক্রি কার্যক্রম সীমাবদ্ধ থাকবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।